ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় শুরু হলো ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

নরসিংদী প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক রায়পুরা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর পাড় এবং স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীতীর সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনার অংশ। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নদীতীর, খাসজমি ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ করা হবে। স্থানীয় বাসিন্দাদেরও বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী হোসেন, পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি (পিডিএস) নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, চিনিশপুর দীপ শিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক সফুরা বেগম, ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংস্থার সিইও মো: জুনায়েদ হোসেন জনি, রেটকো সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম আলম ফাউন্ডেশন এর সভাপতি এস এম শরীফ মিয়া, ডৌকারচর সমাজ কল্যান সংস্থা পরিচালক জামাল হোসেন, এন টিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ আলম এবং সমাজ সেবক শারমিন জাহান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত নানা সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। এসব সংকট মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বুধবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে সংগঠনের ৫ হাজার বৃক্ষরোপণ পরিকল্পনার কার্যক্রম শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

আয়োজকদের আশা, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।


এ সম্পর্কিত আরো খবর