ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

আগামীকাল গোয়ালন্দে বরিশাল-রাজবাড়ী প্রমিলা দলের প্রীতি ফুটবল ম্যাচ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

‘একটি ফুটবল, একটি পৃথিবী’ এবং ‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান বিশ্বকাপ ফুটবলের আবহ ধরে রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে দুই জেলার প্রমিলা ফুটবল দলের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ প্রীতি ফুটবল ম্যাচ। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত খেলায় বরিশাল মহিলা ফুটবল দল ও রাজবাড়ী মহিলা ফুটবল দল মুখোমুখি হবে।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রোস্তম মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রীতি ম্যাচ সম্পর্কে আয়োজক কমিটির অন্যতম সদস্য ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ মন্ডল বলেন, গোয়ালন্দ উপজেলায় প্রমিলা ফুটবলার খুবই কম। যদিও উপজেলার বিভিন্ন স্কুলে বালিকা ফুটবল দল রয়েছে, তবে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সীমিত। এ বাস্তবতা বিবেচনায় মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বরিশাল ও রাজবাড়ীর অভিজ্ঞ নারী ফুটবলারদের খেলা দেখে স্থানীয় মেয়েরা অনুপ্রাণিত হবে। এতে তারা নিয়মিত মাঠে আসতে এবং খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত হবে বলে আমরা বিশ্বাস করি।

আয়োজকরা খেলাটি উপভোগ করতে গোয়ালন্দসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর