ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

২১ রানে ৬ উইকেট, বাংলাদেশের নতুন রেকর্ড নাহিদ রানার


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে তিনি ভেঙে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের যৌথ রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি।

বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরান নাহিদ রানা। ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করে তিনি ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন। তার দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক ব্যাটাররা।

এর আগে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি যৌথভাবে ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই খরচায় ৬ উইকেট নিয়ে সেই রেকর্ডে ভাগ বসান রুবেল। এবার ২১ রানে ৬ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়লেন নাহিদ।

মাত্র ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি নাহিদ রানার তৃতীয় পাঁচ উইকেট শিকারের কীর্তি। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের তালিকায় এখন তার ওপরে রয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান।


এ সম্পর্কিত আরো খবর