ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শেষ বিশ্বকাপে রোনালদোর আবেগ, ব্রাজিলিয়ান সাংবাদিককে নিয়ে রসিকতা


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৬:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সংবাদ সম্মেলন ছিল আবেগ, আত্মবিশ্বাস ও রসিকতায় ভরপুর। একদিকে তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। অন্যদিকে ব্রাজিলিয়ান সাংবাদিক ও এক ‘আর্জেন্টাইন বিমানকর্মী’কে ঘিরে তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের অন্যতম দুই শিরোপাপ্রত্যাশী স্পেন ও পর্তুগাল সোমবার দিবাগত রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে দুই দলের একটিকে। একই সঙ্গে ফুটবলপ্রেমীরা হয়তো বিদায় জানাবেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

সংবাদ সম্মেলনের শুরু থেকেই ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলার পাশাপাশি রসিকতাও করেন তিনি। একপর্যায়ে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে উদ্দেশ করে রোনালদো বলেন, ‘আমি ওই সাংবাদিককে চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি আমাকে একটি ভালো প্রশ্ন করুন। জানি, আপনি আমাকে পছন্দ করেন না। মানুষের মুখ আমার খুব ভালো মনে থাকে।’

জবাবে মার্সেলো বেকলার বলেন, ‘আমি আপনার ভক্ত এবং আপনার সঙ্গে কথা বলতে পারা আমার জন্য সম্মানের। ৪১ বছর বয়সে খেলার সবচেয়ে কঠিন দিকটি কী?’ প্রশ্ন শুনে রোনালদো মুচকি হেসে বলেন, ‘এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে কঠিন কাজ হলো আপনাদের সবার সঙ্গে কথা বলা। বিশেষ করে আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন না, তাদের সঙ্গে।’

এরপর সমালোচনা কীভাবে সামলান—এমন প্রশ্নের উত্তরে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘যতটা সম্ভব সময়টা উপভোগ করা। কারণ এটাই শেষ বিশ্বকাপ।’ সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘৪০ বছর বয়সের পর আমি অনেক কিছু শিখেছি। আশা করি আরও ৪০ বছর বাঁচব। কঠোর সমালোচনার মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি শিখে এবং বিকশিত হয়। আপনারা সেই কাজটি চালিয়ে যাচ্ছেন বলেই আমি আরও উন্নতি করার সুযোগ পেয়েছি।’

সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে এক বিমানকর্মীকে নিয়ে রসিকতায়। রোনালদো বলেন, ‘শেষ পর্যন্ত মানুষের ভালোবাসাই থেকে যায়। আমি দলের স্টাফদের সঙ্গে একই হোটেলে থাকি। সেখানে লাতিনো অনেক মানুষ আছেন, আর এসবই অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। গতকাল বিমানে এক আর্জেন্টাইন বিমানকর্মী ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতেই বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বলেছিলাম, “আপনি যেভাবে আমার দিকে তাকালেন, তাতেই বুঝেছি আপনি আর্জেন্টাইন। আর যদি দ্রুত মুখ ফিরিয়ে নিতেন, তাহলে বুঝতাম আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না।”’ কথাগুলো বলতে বলতেই হেসে ওঠেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপ জিততে না পারলেও নিজের পরিচয় বা অর্জনের মূল্য বদলে যাবে না বলেও মন্তব্য করেন রোনালদো। তিনি বলেন, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বেশি ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও কম ক্রিস্টিয়ানো হয়ে যাব না। সোমবার জয় বা পরাজয় যাই হোক না কেন, আমি এখান থেকে সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে ফিরব। ১০০ শতাংশ নয়, বরং ১০০০ শতাংশ দিয়েই মাঠে নামব।’

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর