ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ব্রাজিলের বিদায়ে স্তব্ধ ফুটবল বিশ্ব, এবার আর্জেন্টিনার বাঁচা-মরার পরীক্ষা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ সময় : ১১:০৩ এএম

বিশ্ব ফুটবলের উন্মাদনাকে যদি সমান দুটি ভাগে বিভক্ত করা হয়, তবে একপাশে থাকবে ব্রাজিল আর অন্যপাশে আর্জেন্টিনা। বাংলাদেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের কাছেও সমীকরণটা ঠিক একই রকম। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আকস্মিক বিদায়ে টুর্নামেন্টের অর্ধেক রোমাঞ্চ যেন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর সে কারণেই এখন বিশ্বজুড়ে কোটি ভক্তের সমস্ত চোখ গিয়ে আটকেছে চিরশত্রু আর্জেন্টিনার ওপর। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তেরা কি পারবে মোহামেদ সালাহর মিশরকে হারিয়ে বিশ্বকাপের শিরোপার আলো ধরে রাখতে, নাকি ব্রাজিলের মতো তাদেরও বিদায়ের করুণ সুর বাজবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে তীব্র আতঙ্ক আর উত্তেজনা কাজ করছে।

গত রাতে ফুটবল বিশ্ব এক অভাবনীয় ট্র্যাজেডির সাক্ষী হয়েছে। নিউ ইয়র্ক নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে চোখের জলে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের জাদুকরী জোড়া কোলে স্তব্ধ হয়ে গেছে সেলেসাওদের হেক্সা জয়ের মিশন। ম্যাচ শেষে মাঠে যখন নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস, দানিলো, কাসেমিরো আর ডগলাস লুইজরা কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন ডাগআউট থেকে নেমে এসে কোচ কার্লো আনচেলত্তি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। ১৯৯৪ সালে এই আমেরিকার মাটিতেই বিশ্বকাপ জিতেছিল দুঙ্গা, বেবেতো, রোমারিও, কাফু আর রোনালদোদের ব্রাজিল। কিন্তু সেই সোনালী ইতিহাসের চেনা আঙিনায় তাদের পরবর্তী প্রজন্ম এতটা অসহায়ভাবে আত্মসমর্পণ করবে, তা হয়তো গ্যালারির ছোট্ট শিশু থেকে শুরু করে প্রবীণ সমর্থকরাও কল্পনা করতে পারেননি।

এই পরাজয়ের মধ্য দিয়ে টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপীয় কোনো দলের কাছে হেরে বিদায় নেওয়ার এক লজ্জাজনক রেকর্ড গড়ল সেলেসাওরা। ২০০২ সালে শেষবার জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর যথাক্রমে ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং এবার নরওয়ের কাছে হেরে বিদায় নিল তারা। দীর্ঘ ৩৬ বছর পর এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চ থেকেই ছিটকে গেল ব্রাজিল, যা সবশেষ ঘটেছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। শিরোপা খরা কাটাতে ২০০২ সালের পর বর্তমান কোচ কার্লো আনচেলত্তিসহ প্রায় এক ডজন কোচ বদল করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, তবে অধরা ষষ্ঠ ট্রফি কেউ এনে দিতে পারেনি। বিদায়লগ্নে আনচেলত্তিও মেনে নিয়েছেন, ব্রাজিল দলে এখন আমূল পরিবর্তন ও নতুন ফুটবলার দরকার।

ব্রাজিল যখন ঘরের পথ ধরেছে, তখন ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন ও প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী আর্জেন্টিনাকে ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন করুণ বিদায় দেখে নিজেদের কৌশল নতুন করে সাজিয়েছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালনি। কারণ শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে জিততে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল মেসিদের। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি আর্জেন্টিনা জিতেছিল মূলত প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলের কল্যাণে। সেই ম্যাচে এক মেসি ছাড়া দলের বাকি সবার পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। তবে আজকের প্রতিপক্ষ মিশর কোনো সহজ দল নয়। সুদীর্ঘ ৯২ বছর পর যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। মিশরের আত্মবিশ্বাসী কোচ হোসেম হাসান ইতিমধ্যে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা নিজেদের খেলা নিয়েই বেশি ভাবেন এবং প্রতিপক্ষের শিবিরে যদি লিওনেল মেসি থাকে, তবে তাদের ডেরায়ও আছেন মোহামেদ সালাহর মতো বিশ্বসেরা ফরোয়ার্ড। ফলে মাঠের লড়াই যে জমজমাট হবে, তা নিশ্চিত।


এ সম্পর্কিত আরো খবর