ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ব্যবসার জন্য মেসিদের জেতাচ্ছে ফিফা: বিস্ফোরক মিশর কোচ


  • আপলোড সময় : বুধবার ০৮ জুলাই, ২০২৬ সময় : ৮:৪৭ এএম

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও কারচুপির গুরুতর অভিযোগ তুলেছে মিশর। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচের শেষ মুহূর্তে মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ঝোড়ো গতিতে তিন গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে উত্তর আফ্রিকার দেশটিকে। এই নাটকীয় হারের পর নিজের ক্ষোভ ধরে রাখতে না পেরে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, বাণিজ্যিক স্বার্থ ও ব্যবসার কারণেই লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে চায় ফিফা।

ম্যাচ পরবর্তী অফিশিয়াল প্রেস ব্রিফিংয়ে ক্ষুব্ধ হোসাম হাসান সরাসরি ফিফাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, “নিজেদের ব্যবসার স্বার্থেই ফিফা চায় আর্জেন্টিনা এবং মেসি যেন টুর্নামেন্টে টিকে থাকে। যদি তারা আগে থেকেই আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে চায়, তবে অন্য দলগুলোকে এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আহ্বান জানানোর কী দরকার ছিল?” তিনি এই ম্যাচটিকে সম্পূর্ণ সাজানো এবং কারচুপির ম্যাচ হিসেবে আখ্যায়িত করে আরও যোগ করেন, “পুরো বিশ্ব দেখেছে মাঠে কী ঘটেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছি। এই ফুটবল একদমই স্বচ্ছ ও ফেয়ার নয়।”

ম্যাচ চলাকালীন রেফারির বেশ কিছু সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে দাবি করে কোচ হোসাম হাসান বলেন, “দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমাদের খেলোয়াড় জিকোর করা একটি গোল বাতিল করা হয়, যা সম্পূর্ণ বৈধ ছিল। এছাড়া ম্যাচের শেষ দিকে আমরা একটি স্পষ্ট পেনাল্টি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু রেফারি ইচ্ছাকৃতভাবে সেটি এড়িয়ে গেছেন।” এই অন্যায়ের প্রতিবাদে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে মিশর কোচ বলেন, “প্রতিবাদের অংশ হিসেবে আমি এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা সম্পূর্ণ বয়কট করব। আমি আমার খেলোয়াড়দের বলেছি, যদি মাঠে সঠিক ন্যায্যতা বজায় থাকে, তবে আমরা বিশ্বের যেকোনো বড় দলের বিপক্ষে লড়াই করে জেতার সামর্থ্য রাখি।”


এ সম্পর্কিত আরো খবর