ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রুদ্ধশ্বাস জয়ের পর সতীর্থদের প্রশংসায় ভাসালেন মেসি


  • আপলোড সময় : বুধবার ০৮ জুলাই, ২০২৬ সময় : ৮:৪৯ এএম

ম্যাচের ২১ মিনিটে যখন তার বাঁ পায়ের পেনাল্টি শটটি মিশরের গোলরক্ষক রুখে দিলেন, তখন গ্যালারিজুড়ে উপস্থিত আলবিসেলেস্তে সমর্থকদের বুকে যেন একরাশ আশঙ্কার মেঘ জমেছিল। তবে যার নাম লিওনেল মেসি, তিনি তো আর এমনি এমনি মহাজাগতিক ফুটবলার নন! প্রথমার্ধের সেই স্পট কিক মিসের প্রায়শ্চিত্ত দ্বিতীয়ার্ধে সুদে-আসলে উসুল করলেন এই ফুটবল জাদুকর। প্রথমে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সতীর্থের গোলের পেছনে জাদুকরি এক অবদান রাখলেন, আর এরপর নিজেই গোল করে দলকে সমতায় ফেরালেন। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের ইনজুরি টাইমের গোলে ৩-২ ব্যবধানের এক মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

একেবারে বিদায়ের মুখ থেকে ফিরে এসে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পর মিক্সড জোনে গণমাধ্যমের মুখোমুখি হন স্বস্তির হাসি হাসা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এই মহাতারকা বলেন, ‘আমরা পরের রাউন্ডে যেতে পেরেছি এবং যেভাবে বুক চিতিয়ে লড়ে গেলাম, তা নিয়ে আমি ভীষণ খুশি। ম্যাচটি যখন ২-০ হয়ে গিয়েছিল, তখন পরিস্থিতি আমাদের জন্য সত্যিই খুব কঠিন হয়ে পড়েছিল। সেখান থেকে আবারও এভাবে ঘুরে দাঁড়ানোটা ছিল অবিশ্বাস্য রকমের আবেগপূর্ণ। আমাদের আজ অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এটাই তো বিশ্বকাপ! এখানকার প্রতিটি ম্যাচই এমন কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

ম্যাচের গতিপথ বদলে দেওয়া এই জাদুকর দলের সতীর্থদের প্রশংসায় ভাসাতেও ভুললেন না। সতীর্থদের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে মেসি বলেন, ‘ম্যাচটি যেভাবে শেষ হয়েছে, তাতে আমাদের সবার জন্যই এটি ছিল একটি বড় স্বস্তি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচ জেতা কখনোই সহজ নয়। কিন্তু এই দলটি কখনো হাল ছাড়তে জানে না। আমরা ভাগ্যবান ছিলাম যে কুতির (ক্রিশ্চিয়ান রোমেরো) গোলটি আমরা খুব দ্রুত পেয়ে গিয়েছিলাম। আর ওই গোলটিই আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় এনে দিয়েছিল। আজ এই দল যা করেছে তা ছিল এককথায় অবিশ্বাস্য। আমি খুব আনন্দিত যে আমাদের সমর্থকেরা এই রোমাঞ্চকর যাত্রা ও আমাদের পারফরম্যান্স উপভোগ করে যেতে পারবে।’


এ সম্পর্কিত আরো খবর