ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আর্জেন্টিনাকে অগ্রিম অভিনন্দন জানিয়ে মিশরীয় স্ট্রাইকারের তোপ


  • আপলোড সময় : বুধবার ০৮ জুলাই, ২০২৬ সময় : ৮:৫২ এএম

বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট পর্ব থেকে নাটকীয় বিদায়ের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মিশর। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের রোমাঞ্চে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফ্রিকার এই দলটি। এই হারের পর মিক্সড জোনে এসে ফিফা ও রেফারির ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। হতাশা ও ক্ষোভে ব্যঙ্গাত্মক সুরে তিনি মন্তব্য করেন, ‘মনে হচ্ছে, আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের জন্য এখনই অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখা ভালো।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ক্যামেরায় ম্যাচ শেষে মিক্সড জোনে জিকোর এই পুঞ্জীভূত ক্ষোভের ছবি ধরা পড়েছে।

আটলান্টায় মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে আধিপত্য বিস্তার করে এগিয়ে ছিল মিশর। প্রথমে ইয়াসের ইব্রাহিম এবং পরে মোস্তফা জিকোর দুর্দান্ত গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খাদের কিনারায় ঠেলে দেয় ফারাওরা। কিন্তু শেষ ১৪ মিনিটের ঝোড়ো ফুটবলে তিন গোল করে ৩-২ ব্যবধানের এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় লিওনেল স্কালোনির দল।

তবে ম্যাচ শেষে ফলাফলের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। মিশরীয় শিবিরের দাবি, ম্যাচের একাধিক টার্নিং পয়েন্টে রেফারির সিদ্ধান্তগুলো একপেশেভাবে তাদের বিপক্ষে গেছে। বিশেষ করে দ্বিতীয়োর্ধে জিকোর করা একটি অনবদ্য গোল ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের সাহায্যে বাতিল করা হয়। এরপর যোগ করা ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের ঠিক আগ মুহূর্তে মোহাম্মদ সালাহকে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর ফাউল করা হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মিশরের ডাগআউটের এক কর্মকর্তা লাল কার্ডও দেখেন।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত মোস্তফা জিকো রেফারিকে আক্রমণ করে বলেন, ‘এটি কোনো স্বাভাবিক ম্যাচ ছিল না, এটি ছিল একটি পাতানো ও সাজানো ম্যাচ। রেফারির প্রতিটি সিদ্ধান্ত দেখে মনে হয়েছে তিনি কোনোভাবেই আমাদের জিততে দিতে চাননি। আর্জেন্টিনার এই জয় তাদের নিজস্ব সামর্থ্যের বহিঃপ্রকাশ নয়। তাই আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য অগ্রিম অভিনন্দন।’ সতীর্থের মতো একই সুরে ক্ষোভ ঝেড়েছেন প্রধান কোচ হোসাম হাসানও। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ম্যাচে ন্যূনতম ফেয়ার প্লে বা ন্যায্যতা ছিল না। রেফারি অন্যায্যভাবে একটি দেশের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমকে নষ্ট করে দিয়েছেন এবং এই বিশ্বকাপের গন্তব্য আগে থেকেই আর্জেন্টিনার দিকে নির্ধারিত করে রাখা হয়েছে। তবে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর