ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আষাঢ়ের শেষ কামড়: জলমগ্ন ঢাকা, অলিগলিতে কোমর পানি


  • আপলোড সময় : রবিবার ১২ জুলাই, ২০২৬ সময় : ৪:৫৯ পিএম

আষাঢ়ের বিদায়লগ্নে এসে রাজধানীজুড়ে নেমেছে মুষলধারে বৃষ্টি। গতকাল গভীর রাত থেকে শুরু হওয়া এই অবিরাম বর্ষণ ভোরের দিকে আরও তীব্র রূপ নেয়। বিরতিহীন এই ভারী বৃষ্টিপাতের জেরে স্থবির হয়ে পড়েছে ঢাকার স্বাভাবিক জনজীবন। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে জমে গেছে হাঁটু থেকে কোমর সমান পানি। তীব্র জলাবদ্ধতার কারণে চরম বিপাকে পড়েছেন নগরবাসী।

এই আকস্মিক জলজট পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বহু ব্যস্ত সড়কের একাংশ এখন পানির নিচে। ফলে জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিকল হয়ে পড়ছে যানবাহনের ইঞ্জিন। অনেক এলাকায় দেখা গেছে, যান্ত্রিক ত্রুটি আর ইঞ্জিন বন্ধ হয়ে সিএনজি ও অটোরিকশা রাস্তার মাঝখানেই আটকে আছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি জমে রাজধানীর মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট সংযোগ সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট এবং ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তীব্র জলজট তৈরি হয়েছে। এছাড়া শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারা এলাকার বিভিন্ন সংযোগ সড়ক ও অলিগলি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে আজ সকাল পর্যন্ত সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি জুলাই মাসে সর্বোচ্চ। আর গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, আজ সারাদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

এদিকে সপ্তাহের শুরুতে এমন বৈরী আবহাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরেরা। জলাবদ্ধতার কারণে গণপরিবহনের সংকট যেমন বেড়েছে, তেমনি রিকশা ও সিএনজি চালকেরাও দাবি করছেন অতিরিক্ত ভাড়া। ফলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জরুরি প্রয়োজনে সকালে ঘরের বাইরে বের হওয়া আব্দুস সালাম নামের এক চাকরিজীবী জানান, ভোর থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামছিল। কারওয়ান বাজার থেকে গুলশানের কর্মস্থলে যাওয়ার পথে একাধিক স্থানে রাস্তায় থৈ থৈ পানি দেখেছেন তিনি। তীব্র গণপরিবহন সংকটের কারণে সাধারণ মানুষের যাতায়াত রীতিমতো এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।


বিজয় সরণি ও তেজগাঁও হয়ে আসা সিএনজিচালক আনোয়ার হোসেন জানান, বেশ কিছু অলিগলি পুরোপুরি তলিয়ে যাওয়ায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। সড়কে জমে থাকা পানিতে বেশ কিছু সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখেছেন তিনি, যা চালকেরা ঠেলে নিয়ে যাচ্ছিলেন।

শহরের এই অচল অবস্থা নিরসনে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাতভর অতিবৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিকদের এই দুর্ভোগ লাঘব করতে এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য তাদের বিশেষ টিম মাঠে কাজ করছে।


এ সম্পর্কিত আরো খবর