ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কাউকে আঘাত করতে চাইনি, কেউ আহত হলে ‘সিম্প্লি’ দুঃখিত: শিক্ষামন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৮:২১ পিএম

চলমান এইচএসসি পরীক্ষা ও বন্যা পরিস্থিতি নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো সম্পূর্ণ নতুন প্রশ্নপত্রের সেটে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদকে নিশ্চিত করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন জেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হতে হয়েছিল এবং পরীক্ষার্থীদের স্বার্থে এই পরীক্ষাগুলো আমাদের পুনরায় নিতেই হবে। এই পরীক্ষাগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের দাবি, উদ্বেগ ও অভিযোগ জানালেও শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই মাঠ পর্যায়ের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি বিকল্প প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হয়ে যাওয়া পূর্বের পরীক্ষাগুলোও একযোগে পুনরায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এর ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর একটি বিতর্কিত মন্তব্য নিয়ে তৈরি হওয়া তীব্র সমালোচনা ও ক্ষোভের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি সংসদকে জানান, কোনো শিক্ষার্থী বা কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো কথা বলেননি। তাঁর এই ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে স্পষ্ট করে বলেন,

"আমার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। সেই ব্যাপারেও আমি আজ সংসদে বলতে চাই। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। তবুও আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, 'সিম্প্লি' আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।"

উল্লেখ্য, গতকাল সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি অডিও ফোনালাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন। এই আপত্তিকর মন্তব্যের অডিও ফাঁসের পর আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মহাসড়ক ও শিক্ষা বোর্ড ঘেরাও করে তীব্র বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাতেই সংসদে এই দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর