ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চিরবিদায় নিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ১১:৪১ এএম

ক্রিকেট বিশ্ব আজ গভীর শোকে স্তব্ধ। অবসান হলো এক রূপকথার মতো দীর্ঘ ইনিংসের। ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার এবং বহু ক্রিকেট বোদ্ধা ও বোদ্ধাদের চোখে সর্বকালের সেরা ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স (গ্যারি সোবার্স) আর নেই। বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ক্রিকেট ইতিহাসের পাতায় গ্যারি সোবার্স নামটি শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং ক্রিকেটের এক সম্পূর্ণ প্যাকেজের নাম। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—ক্রিকেটের প্রতিটি ব্যাকরণেই তিনি ছিলেন এক অনন্য জাদুকর। একজন বিধ্বংসী বাঁহাতি ব্যাটার হিসেবে যেমন বোলারদের বুকে কাঁপন ধরাতেন, ঠিক তেমনি বল হাতেও দেখাতে পারতেন বহুমাত্রিক কারিশমা। একই ম্যাচে কুইক মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি করতে পারতেন বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন। শুধু তাই নয়, ক্লোজ-ইন পজিশনে (উইকেটের কাছাকাছি) ফিল্ডার হিসেবেও তাঁর ক্যাচিং দক্ষতা ছিল অসাধারণ ও দেখার মতো।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালি প্রজন্মের নেতৃত্ব দিয়েছেন সোবার্স। ক্যারিবীয়দের হয়ে ৯৩টি টেস্ট খেলার গৌরব অর্জন করেছিলেন তিনি। যেখানে ৫৭.৭৮ এর অবিশ্বাস্য চড়া গড়ে তিনি সংগ্রহ করেন ৮,০৩২ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৫টি মূল্যবান উইকেট। ক্রিকেটের বাইশ গজে তাঁর এই অভূতপূর্ব ও বহুমাত্রিক প্রতিভাই তাঁকে ক্রিকেট ইতিহাসের এক চিরন্তন ও অনন্য উচ্চতায় আসীন করেছে।

বিশ্ব ক্রিকেটে তাঁর অবদান এবং শ্রেষ্ঠত্বকে আজীবন স্মরণীয় করে রাখতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ICC) তাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের নামকরণ করেছে তাঁর নামে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে বছরের সেরা পারফরমারকে দেওয়া আইসিসির সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানজনক পুরস্কারটির নাম ‘স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড’।

এই কিংবদন্তির প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোবার্সের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অত্যন্ত আবেগঘন এক শোকবার্তা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছে, "একটি মহান ইনিংসের সমাপ্তি ঘটল। আপনি আমাদের হৃদয়ে থাকবেন আজীবন—স্যার গারফিল্ড সোবার্স।" ক্রিকেট মাঠে তাঁর কীর্তি এবং অবদান কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।


এ সম্পর্কিত আরো খবর