ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কেমন হতে পারে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার ফাইনাল একাদশ?


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৪:৩৯ পিএম

বিশ্ব ফুটবলের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে সমাগত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই স্বপ্নের ফাইনালের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতেই নির্ধারিত হবে সোনালি ট্রফিটা কার ঘরে যাচ্ছে। দুই দলেরই বিশ্বজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। স্পেনের ১ বারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিপরীতে আর্জেন্টিনা ট্রফি জিতেছে ৩ বার। আলবিসেলেস্তেরা একই সাথে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও। ফলে আজ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট ধরে রাখার ঐতিহাসিক লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিওনেল মেসিরা।

শিরোপা অক্ষুণ্ণ রাখার এই মহাগুরুত্বপূর্ণ অভিযানে রণকৌশল কেমন হবে এবং একাদশে কাদের নামাবেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি—তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আর্জেন্টিনার প্রথম সারির ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালের জয়ী একাদশে খুব একটা বড় পরিবর্তনের পক্ষে নন স্কালোনি। তবে ফাইনালের রণকৌশল সাজাতে একাদশের দুটি নির্দিষ্ট পজিশন নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়তে হচ্ছে তাকে।

যার একটি হলো রক্ষণভাগ। রাইটব্যাক পজিশনে নিয়মিত খেলা নাহুয়েল মলিনার জায়গায় আজ ফাইনালের শুরু থেকেই গঞ্জালো মন্তিয়েলকে দেখা যেতে পারে। কারণ, সেমিফাইনালে মলিনার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়েই প্রথমার্ধে লিড নিয়েছিল ইংল্যান্ড। পরবর্তীতে মলিনার বদলি হিসেবে মাঠে নেমে দারুণ পারফর্ম করে কোচের আস্থা অর্জন করেছেন মন্তিয়েল।

অন্যদিকে, মিডফিল্ডের পজিশন নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নাটকীয়ভাবে একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তার পজিশনে শুরু থেকেই মাঠে নেমেছিলেন জুলিয়ানো সিমিওনে। তবে ম্যাচ চলাকালীন বেঞ্চ থেকে পরে মাঠে নেমে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে দারুণ ভূমিকা রেখেছিলেন ডি পল। এর বাইরে আজ ফাইনালের মূল একাদশে চমক হিসেবে দেখা যেতে পারে জিওভান্নি লো সেলসোকেও। কারণ, ফাইনালের আগে শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল অনুশীলনের সময় স্কালোনি যে ১৩ জন ফুটবলারকে ‘বিব’ (বিশেষ জার্সি) দিয়েছিলেন, তাদের মধ্যে রিয়াল বেতিসের এই মিডফিল্ডারও ছিলেন। স্কালোনি যদি মাঝমাঠে লো সেলসোকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নেন, তবে লিয়ান্দ্রো পারেদেসকে আজ বেঞ্চ গরম করতে হতে পারে।

তবে সব জল্পনা-কল্পনা শেষে টিওয়াইসি স্পোর্টসের আভাস অনুযায়ী, আজ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য ৪-৩-৩ অথবা ৪-৪-২ ফরমেশনের একাদশ হতে পারে অত্যন্ত ভারসাম্যপূর্ণ।

আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক) ও হুলিয়ান আলভারেজ।


এ সম্পর্কিত আরো খবর