ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংবাদ সম্মেলনে এসে শিশুদের মতো কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি


  • আপলোড সময় : সোমবার ২০ জুলাই, ২০২৬ সময় : ১:০০ পিএম

বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর পর নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পরবর্তী অফিশিয়াল সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সামনে শিশুদের মতো কান্নায় ভেঙে পড়েন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড।

সংবাদ সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের করা এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এক পর্যায়ে নিজের কান্না থামাতে না পেরে কথা বলা বন্ধ করে দেন তিনি। এরপর আর সংবাদ সম্মেলন চালিয়ে যেতে না পেরে দ্রুত কক্ষ ত্যাগ করেন আর্জেন্টিনার এই সফল কোচ।

মূলত এক সাংবাদিক স্কালোনিকে তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মারাত্মকভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে স্কালোনি বলেন, ‘পরবর্তী সিদ্ধান্তের জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন। তবে আমাদের দলটা খুব সুন্দর একটি গ্রুপ ছিল। এখানে সবার সঙ্গে সবার বোঝাপড়াও ছিল অসাধারণ। এমন একটি দুর্দান্ত গ্রুপ নতুন করে আবার পাওয়া হয়তো আর কোনো দিন সম্ভব হবে না।’

লিওনেল স্কালোনি টানা দুটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে তিনি আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে এখন খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশাপাশি আগামী বিশ্বকাপে যদি তিনি কোচিং করানও, তাহলেও লিওনেল মেসিসহ দলের আরও কয়েকজন অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে হারের গভীর ক্ষত এবং দলের সার্বিক ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভেতরের সেই মানসিক চাপ ও আবেগের কারণেই সংবাদ সম্মেলনে নিজেকে আর ধরে রাখতে পারেননি স্কালোনি।


এ সম্পর্কিত আরো খবর