ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিশ্বজয়ের সোনালী ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস


  • আপলোড সময় : সোমবার ২০ জুলাই, ২০২৬ সময় : ১:১৩ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের মহানাটকীয় ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে স্পেন। পুরো স্প্যানিশ শিবির যখন বিশ্বজয়ের বাঁধভাঙা আনন্দে ভাসছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে আলোচনায় এলেন স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় এই সাফল্যের কৃতিত্বের একটি বড় অংশ স্প্যানিশ এই তারকা উৎসর্গ করেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রকে।

মেগা ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা জয়সূচক গোলটির চমৎকার অ্যাসিস্টদাতা ছিলেন ২৪ বছর বয়সী নিকো উইলিয়ামস। ম্যাচ শেষে একটি বিদেশি টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উচ্ছ্বসিত নিকো নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘আমি আজ অত্যন্ত আনন্দিত। এটি নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় একটি মুহূর্ত। বিশ্বফুটবলে আমার একমাত্র আদর্শ হলেন নেইমার। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি আজ আমাদের এই খেলাটি উপভোগ করেছেন। স্পেনের জেতা এই ঐতিহাসিক শিরোপাটি আমি তাঁর জন্যও উৎসর্গ করছি।’

ফাইনালে স্পেনের আক্রমণভাগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার আর্জেন্টিনার জালে বল জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন। তবে সেই ধাক্কা সামলে নিয়ে ম্যাচের ১০৬তম মিনিটে নিখুঁত হেডের মাধ্যমে ফেরান তোরেসের জয়সূচক গোলের মূল পাস বা অ্যাসিস্টটি বাড়ান তিনি। নিজের নিশ্চিত গোল বাতিল হওয়া নিয়ে অবশ্য তরুণ এই উইঙ্গারের মনে কোনো আক্ষেপ নেই। এই প্রসঙ্গে নিকো বলেন, ‘গোল বাতিল হয়েছে তাতে কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আমরা তো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা জিতেছি, এটাই সবচেয়ে বড় কথা।’


এ সম্পর্কিত আরো খবর