ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৯:১২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী ও আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিশেষ এই উদ্যোগের ফলে সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান দ্রুত উন্নত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ থেকে এই কর্মসূচির আওতায় বিভিন্ন স্তরের উপকারভোগীদের মাঝে ৪৩টি বাইসাইকেল, ৩১টি সেলাই মেশিন এবং প্রাথমিক স্তরের ১৫৩ জন ও মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ৬১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর