ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মাহ্দী আমিনের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:২৪ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। এই বৈঠকে বর্তমান সরকারের নানা জনকল্যাণমূলক ও অগ্রাধিকারভিত্তিক নীতি বাস্তবায়ন নিয়ে বিশদ ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সুবিধাসমূহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি এবং নীতিমালার অংশ হিসেবে তৈরি এসব কার্ড সারা দেশে কার্যকরভাবে রূপায়ণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে তৃণমূলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, দেশজুড়ে নতুন কর্মসংস্থান তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে জোর দিয়ে কীভাবে কার্যকর বাস্তবায়ন কৌশল তৈরি করা যায়, তা নিয়ে দু'পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপে কারিগরি সহযোগিতার তীব্র আগ্রহ প্রকাশ করে। তারা বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নিজস্ব অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছা জানান। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারভুক্ত কর্মসূচিগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর