ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ: লা লিগা প্রধান


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:৩৫ পিএম

বিশ্বকাপের শতবর্ষী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার ফিফার চিন্তাভাবনাকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই উদ্যোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অভিহিত করে তিনি ফুটবলের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন।

ইতালির জনপ্রিয় ক্রীড়া পত্রিকা ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লা লিগা প্রধান সরাসরি তোপ দাগেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর। ইনফান্তিনোর দীর্ঘ প্রশাসনিক মেয়াদের সমালোচনা করে তেবাস বলেন, আন্তর্জাতিক ফুটবল পরিচালনার বিদ্যমান ব্যবস্থায় মারাত্মক ত্রুটি রয়েছে এবং ফুটবলে ইনফান্তিনোর শাসনের সমাপ্তি ঘটার সময় এসে গেছে। উল্লেখ্য, ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপের উদ্বোধনী পর্বে ফিফা সভাপতি প্রথমবার এই টুর্নামেন্টে ৬৪টি দেশ নিয়ে খেলার সম্ভাবনার বিষয়টি প্রকাশ্যে আনেন। যৌথভাবে এই আসর আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো; পাশাপাশি বিশেষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাতেও অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।

ফিফার অতিরিক্ত ম্যাচ আয়োজনের নীতি এবং বিশ্বায়নের নামে ঘরোয়া ফুটবলকে হুমকির মুখে ফেলার বিষয়টি তুলে ধরে তেবাস তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন যে, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টকে কেন্দ্র করে বৈশ্বিক ফুটবল শিল্প ও বাণিজ্যকে এভাবে ক্ষতিগ্রস্ত করা যুক্তিসঙ্গত নয়। কয়েক হাজার পেশাদার ফুটবলারের সুবিধার কথা ভেবে লাখ লাখ মানুষের জীবিকা ও রুটি-রুজির সাথে জড়িত পুরো ফুটবল খাতকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

আন্তর্জাতিক ম্যাচের ঠাসা সূচির কারণে বিশ্বজুড়ে ফুটবলাররা যে শারীরিক ও মানসিক চাপে পড়ছেন, তা নিয়েও সোচ্চার হন লা লিগা প্রধান। তাঁর মতে, আন্তর্জাতিক সূচি সংক্ষিপ্ত করে জাতীয় দলের ম্যাচ কমানো এখন সবচেয়ে জরুরি এবং দেশীয় লিগগুলোকে টেকসই সুরক্ষার আওতায় আনা দরকার। কিন্তু ফিফা এসব যৌক্তিক পরামর্শ কানে না তুলে একের পর এক একঘেয়ে ও অবিবেচকের মতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তেবাস।


এ সম্পর্কিত আরো খবর