ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ড্রেসিংরুমের বিতর্ক নিয়ে কিছু জানি না: স্কালোনি


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:৪৯ পিএম

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হেরে ট্রফি হাতছাড়া হওয়ার কষ্ট এখনও তাড়া করে বেড়াচ্ছে আলবিসেলেস্তাদের। তবে কান্না বা অনুশোচনায় না ভেসে মুখে হাসি নিয়েই নিজের জন্মশহর পুজাতোতে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সফল প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিজ শহরে পৌঁছে সমর্থকদের ভালোবাসা গ্রহণ করার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানামুখী বিতর্ক ও গুঞ্জনকে সম্পূর্ণ অহেতুক বলে উড়িয়ে দেন।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর অনুযায়ী, শহরটিতে গাড়ি থেকে নামার সময়ই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় স্কালোনিকে। ড্রেসিংরুমে লিওনেল মেসির ভাষণ এবং খেলোয়াড়দের অভ্যন্তরীণ অসন্তোষের গুঞ্জন প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এবং এসব রটনা সম্পর্কে তাঁর বিন্দুমাত্র ধারণাও নেই। দলে কোনো বিভাজনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে স্কালোনি উত্তর দেন, এমন প্রশ্নই তাঁর বিশ্বাস হতে চাইছে না, কারণ পুরো দল এখন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করছে।

স্কালোনি জোর দিয়ে বলেন যে, ফুটবলাররা মাঠের খেলায় নিজেদের সর্বোচ্চটা উজার করে দিয়েছেন এবং জাতীয় দলের জার্সির প্রতি শতভাগ অনুগত থেকেছেন। ভবিষ্যতে এই দলে সুযোগ পাওয়া তরুণদের মধ্যেও যেন এই দায়বদ্ধতার ধারাবাহিকতা বজায় থাকে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বুয়েনস আইরেসে ফেরার পর সমর্থকদের রাজকীয় সংবর্ধনার ভূয়সী প্রশংসা করে তিনি যোগ করেন, হার মেনে নেওয়া কষ্টের হলেও পরাজয়কে সম্মানের সাথে গ্রহণ করার শিক্ষা ফুটবলারদের থাকা উচিত।

আর্জেন্টাইন কোচের ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট করেন যে, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তির অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন এবং এর পরবর্তী সিদ্ধান্ত সময়ের ওপর নির্ভর করছে। তিনি মনে করিয়ে দেন, ব্যক্তির চেয়ে দেশ ও দল বড়; তাই তিনি থাকেন বা না থাকেন—দল যেন একতাবদ্ধ থাকে। ২০০৭ বা ২০২৭ সাল পর্যন্ত থেকে যাওয়ার প্রশ্নের জবাবে হেসে উত্তর দেন যে, এই দলের কোচ হতে পারাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং যে অর্জনগুলো এসেছে তা কল্পনাতীত।

এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর 'দ্য ফকল্যান্ডস আর আর্জেন্টাইন' লেখা ব্যানার প্রদর্শনের দরুন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপর সম্ভাব্য ফিফা শাস্তির গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। এ প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট জানান, এ বিষয়ে তাঁর আগাম কোনো ধারণা ছিল না, কোনো খেলোয়াড় তাঁকে বিষয়টি জানাননি এবং অন্য সবার মতোই সংবাদমাধ্যম থেকেই তিনি বিষয়টি জানতে পেরেছেন।


এ সম্পর্কিত আরো খবর