ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:৫০ পিএম

কিশোর-কিশোরী ও শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি ঐতিহাসিক আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। এই কঠোর পদক্ষপের মাধ্যমে সমগ্র ইউরোপীয় মহাদেশের মধ্যে প্রথম দেশ হিসেবে অনন্য এক নজির স্থাপন করল ফ্রান্স।

মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়। অনুমোদিত এই আইন অনুসারে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট কিংবা ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। একই সাথে, বর্তমানে ১৫ বছরের কম বয়সীদের যেসব সচল অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোও সম্পূর্ণ বন্ধ বা নিষ্ক্রিয় করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী প্ল্যাটফর্মগুলোকে বিদ্যমান এসব অ্যাকাউন্ট সরাতে অতিরিক্ত চার মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

শিশুদের মোবাইল ও নেটওয়ার্ক আসক্তি দূর করতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দীর্ঘদিন ধরেই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। গত এপ্রিলে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, অনিয়ন্ত্রিত ডিজিটাল মাধ্যম শিশুদের মনোযোগ কেড়ে নিচ্ছে এবং স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শিশুদের সঠিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়া ও শেখার সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য—আগামী শিক্ষাবর্ষ শুরুর পূর্বেই এই নির্দেশনা যেন পুরোপুরি রূপায়ণ করা যায়।

নতুন এই আইন বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা পর্যালোচনা করবে দেশের গোপনীয়তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা। ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জুনিয়র মন্ত্রী অ্যান লে হেনাফ এই আইনকে প্রযুক্তির জগতে ফ্রান্সের ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে প্রথম কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। মেটা, স্ন্যাপচ্যাট বা টিকটকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব ঢালাও নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও ফ্রান্সের নতুন আইন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনও পর্যবেক্ষণ করছে যে ফ্রান্সের নতুন আইনটি তাদের বিদ্যমান ইউরোপীয় নীতিমালার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ।


এ সম্পর্কিত আরো খবর