ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে মসজিদের ৬ সিলিং ফ্যান চুরি, ক্ষুব্ধ মুসল্লিরা


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদ থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে এসে খাদেম ও মুসল্লিরা দেখতে পান, মসজিদের ভেতরে থাকা ছয়টি সিলিং ফ্যান নেই।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল কৌশলে মসজিদের ভেতরে প্রবেশ করে ফ্যানগুলো খুলে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় উপাসনালয়ের মতো পবিত্র স্থানে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, এ ধরনের ঘটনায় শুধু মসজিদের সম্পদের ক্ষতি হচ্ছে না, বরং সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

একজন মুসল্লি বলেন, “মসজিদের মতো পবিত্র জায়গায় যারা চুরি করতে পারে, তারা সমাজের জন্য হুমকি। রাতে এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন। আমরা দ্রুত চুরি যাওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, এলাকায় রাতের বেলায় পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মসজিদ থেকে ফ্যান চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর