ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যুক্তরাষ্ট্রে ভিউয়ারশিপের ইতিহাস: বিশ্বকাপ ফাইনাল দেখল ৬৩ মিলিয়ন দর্শক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৯:২০ এএম

উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ফুটবলের মহারণ কেবল মাঠের উত্তেজনাই বাড়ায়নি, বরং টেলিভিশন দর্শক ও সম্প্রচারের ইতিহাসে এক নতুন মাইফলক স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত মেগা ফাইনালে শক্তশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের রোমাঞ্চকর ম্যাচটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ৩০ লাখ (৬৩ মিলিয়ন) ফুটবলপ্রেমী সরাসরি টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে উপভোগ করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে জনপ্রিয় এই খেলাটিকে জনপ্রিয় করার যে নিরবচ্ছিন্ন পথচলা ও প্রচেষ্টা চলছিল, এই অভূতপূর্ব দর্শকপ্রিয়তা তারই এক বড় ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপ সম্প্রচারকারী মূল প্রতিষ্ঠান ফক্স জানিয়েছে, স্প্যানিশ ও আর্জেন্টাইনদের দ্বৈরথের ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে কেবল তাদের মাধ্যমেই ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক সরাসরি উপভোগ করেছেন। ম্যাচের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে একপর্যায়ে তাদের সর্বোচ্চ দর্শকসংখ্যা রেকর্ড ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে গিয়ে পৌঁছায়। তথ্য গবেষণা সংস্থা নিলসেন মিডিয়া রিসার্চ-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী, মার্কিন সম্প্রচারের ইতিহাসে ইংরেজি ভাষায় টিভিতে দেখা সবচেয়ে বেশি দর্শকশ্রোতার ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে এই ফাইনাল দ্বৈরথ।

অন্যদিকে, স্প্যানিশ ভাষার আন্তর্জাতিক সম্প্রচারকারী প্রতিষ্ঠান টেলেমুন্দোর প্রাথমিক হিসাব থেকে জানা গেছে, তাদের নেটওয়ার্ক ও অনলাইন সম্প্রচারে এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচটি উপভোগ করেছেন প্রায় ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সকল অফিসিয়াল সম্প্রচার মিলিয়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচটি মোট ৬ কোটিরও বেশি ক্রীড়ামোদী মানুষ ঘরে বসে ও বিভিন্ন ডিভাইসে উপভোগ করেছেন।

চলতি আসরে কেবল ফাইনাল ম্যাচই নয়, নকআউট পর্বের বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ যুক্তরাষ্ট্রের প্রচলিত জনপ্রিয় খেলাগুলোর ফাইনাল আয়োজনের দর্শকসংখ্যাকে পেছনে ফেলে দিয়েছে। টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনের ইংল্যান্ড বনাম মেক্সিকোর রোমাঞ্চকর লড়াইটি উপভোগ করেন প্রায় ৪৫ মিলিয়ন মানুষ। অপরদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের জনপ্রিয় খেলা এমএলবি ওয়ার্ল্ড সিরিজের গেম সেভেনের দর্শকসংখ্যা ছিল ২৭ মিলিয়ন এবং এনবিএ ফাইনালসের গেম ফাইভের দর্শক সংখ্যাও ছিল ফুটবলের চেয়ে অনেক কম। ফলে ঐতিহাসিকভাবে আমেরিকানদের প্রিয় খেলাকে পেছনে ফেলে সাধারণ দর্শকের আগ্রহে ফুটবল এখন ওপরের সারিতে তুলে আনছে।

যদিও যুক্তরাষ্ট্রে আয়োজিত বার্ষিক মেগা ইভেন্ট সুপার বোলের ১২৬ মিলিয়ন দর্শকের সর্বকালের সর্বোচ্চ রেকর্ডকে এখনই ছুঁতে পারেনি বিশ্বকাপের ফাইনাল। তবে বাস্কেটবল, বেসবল এবং আমেরিকান ফুটবলের মতো আমেরিকান সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলাধুলার একচ্ছত্র আধিপত্যের মধ্যে বিশ্ব ফুটবলের এই জোয়ারকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের গতিপথ পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।


এ সম্পর্কিত আরো খবর