ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‘গুঞ্জন তো গুঞ্জনই’, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে চলমান খবরকে ‘গুঞ্জন’ বলেই অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তবে সেই সুযোগ বা বিধান সুনির্দিষ্টভাবে রয়েছে। তবে এ বিষয়ে বর্তমান সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা স্পষ্ট করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ছড়ানো খবর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব কথা ঘুরছে তা কেবলই গুঞ্জন। গুঞ্জন তো গুঞ্জনই থাকে, তবে তা যদি বাস্তবে কোনো ঘটনায় রূপ নেয়, তখন সরকার ও সংশ্লেষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি জানান, রাষ্ট্রপতি যদি শারীরিক বা অন্য কোনো বিশেষ কারণে নিজের পদে দায়িত্ব পালন অব্যাহত রাখতে না চান, তবে সংবিধানেই তার সমাধানের স্পষ্ট পথ রাখা আছে। তবে রাষ্ট্রপতির পক্ষ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া বা চাওয়া সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য এই মুহূর্তে তার কাছে পৌঁছায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, রাষ্ট্রপতির পদে থাকা বা না থাকার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আগ বাড়িয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্যও দিচ্ছে না। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কোনো জটিলতার কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না—এমন বিষয়ের অবতারণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই প্রশ্নের সঠিক উত্তর রাষ্ট্রপতির কাছ থেকেই পাওয়া সম্ভব। এ ছাড়া বিদেশে চিকিৎসা নেওয়ার সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথন হয়েছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই।

সংবিধানের নিয়ম তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও বিস্তারিত জানান যে, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান, তবে তাকে স্পিকারের বরারবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। জাতীয় সংসদের স্পিকারের কাছে ইস্তফাপত্র পৌঁছানোর পর পরবর্তী সাংবিধানিক আইনি ধাপে অন্যান্য বিষয় নিষ্পত্তি করা হবে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার এসব খবর গণমাধ্যমের মাধ্যমেই পর্যবেক্ষণ করছেন বলে উল্লেখ করেন। পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতির দায়িত্ব কে গ্রহণ করবেন বা প্রক্রিয়া কেমন হবে, তা পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।


এ সম্পর্কিত আরো খবর