ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিট কেলেঙ্কারির আঁচ কলকাতায়

সিজেপি ও বাম ছাত্র সংগঠনগুলোর মহামিছিলে তোলপাড় ধর্মত


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৯:০১ এএম

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট)-র কেলেঙ্কারি এবং তার প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শুক্রবার বিকেলে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলোর পাশাপাশি 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র যৌথ উদ্যোগে এক সুবিশাল 'মহামিছিল' অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ আটটি সংগঠনের সদস্য ও সমর্থকরা জমায়েত হতে থাকেন। সেখানে যোগ দেন তরুণদের নতুন আন্দোলনমূলক প্ল্যাটফর্ম সিজেপির প্রতিনিধিরাও। শিক্ষার্থীদের এই প্রতিবাদে সংহতি জানিয়ে বহু সাধারণ অভিভাবককেও ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিলে পা মেলাতে দেখা যায়।

বিকালে শিয়ালদহ স্টেশন থেকে শুরু হওয়া এই বিশাল মিছিলটি ধর্মতলার দিকে অগ্রসর হতে থাকে। মিছিল চলাকালীন আন্দোলনকারীরা নিট কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগের দাবিতে সোচ্চার হন। বিশাল এই মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মিছিলটি যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য কলকাতা পুলিশের বিপুল সদস্যের পাশাপাশি স্পর্শকাতর মোড়গুলোতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও সতর্ক অবস্থানে মোতায়েন রাখা হয়েছিল। রাজপথে হাজারো শিক্ষার্থীর এই বিক্ষোভ ও স্লোগানে মধ্য কলকাতার যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের এই প্রতিবাদী কর্মসূচি আগামীতেও জারি থাকবে।


এ সম্পর্কিত আরো খবর