ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কাজের তাগিদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার দ্রুত, কার্যকর এবং সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নির্দিষ্ট সময়ের মধ্যে ইশতেহারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। কাজের গতি বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


সভায় মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত কর্মকর্তাদের পরিকল্পনা বাস্তবায়নে উদ্ভূত নানা সমস্যা সমাধানের কৌশল বাতলে দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর