ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:২৩ পিএম

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ২০৩০ সাল পর্যন্ত ফরাসি ফুটবলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের পর থেকেই ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো জোর আভাস দিয়েছিল যে, দলের পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছেন জিদান। আজ এল সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন জিদান। পরবর্তীতে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ইতিহাস গড়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার অনন্য কীর্তি গড়েন তিনি। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে এত দিন কোনো দলের ডাগআউটে দেখা যায়নি এই ফরাসি মাস্টারমাইন্ডকে

জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান আনন্দ প্রকাশ করে বলেন, ফ্রান্সের কোচ হতে পারা তাঁর জন্য এক পরম সম্মানের বিষয়। তিনি উল্লেখ করেন, "আমি বহুবার বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তাই এই দায়িত্ব পাওয়া আনন্দের পাশাপাশি অনেক বড় গর্বের।"

জিদান আরও যোগ করেন, "একই সঙ্গে এটি একটি বিশাল দায়িত্ব। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ও নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানাই। জাতীয় দল নিয়ে আমার অনেক বড় বড় পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।"

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর একাধিক বড় ক্লাবের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার বিষয়ও জানান তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে জিদানের ফ্রান্স-অধ্যায়


এ সম্পর্কিত আরো খবর