ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাকিস্তানে সেনার অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ সন্ত্রাসী নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ১১:০৭ এএম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বেশ কয়েকটি সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে, একই সময়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এসব সংঘর্ষ ও অভিযানের ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে একজন ডিএসপিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী আট সন্ত্রাসীকে হত্যা করে এবং হামলাটি সফলভাবে প্রতিহত করে। এ নিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই রক্তক্ষয়ী সংঘর্ষে আরও অন্তত ১৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার জেলায় একাধিক সাঁড়াশি অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের নুশকি জেলায় একটি পৃথক অভিযানে আরও আট সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান চলাকালে সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) উদ্ধার করা হয়েছে। এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে এবং পালিয়ে যাওয়া বাকিদের খুঁজে বের করতে বর্তমানে চিরুনি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

অন্যদিকে স্থানীয় পুলিশ সূত্রের খবর, খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় চলমান পৃথক অভিযানে আরও চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। বর্তমানে সোয়াত উপত্যকার বিভিন্ন সংবেদনশীল এলাকায় কঠোর তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। উল্লেখ্য, পাকিস্তানের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সোয়াত একসময় সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি ছিল। তবে ২০০৯ সালে সেনাবাহিনীর একটি বড় ধরনের সামরিক অভিযানের পর উপত্যকাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে পাকিস্তান সরকার।

সাম্প্রতিক বছরগুলোতে সমগ্র পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামাবাদ সরকারের জোর দাবি, এসব সন্ত্রাসী হামলার পেছনে সীমান্ত অতিক্রম করে কাজ করা আফগানিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরাসরি জড়িত। তবে আফগানিস্তানের বর্তমান কাবুল সরকার সবসময়ই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।


এ সম্পর্কিত আরো খবর