ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মাঠে নেই তদারকি, জিপিএস বসানোর খবর জানেন না বাস চালকরা


  • আপলোড সময় : শনিবার ০১ আগস্ট, ২০২৬ সময় : ৩:২১ পিএম

অনলাইন ডেস্ক:

সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্তি ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে বিষয়টি জানেন না গাড়ির চালক-হেলপাররা। এমনকি এ বিষয়ে অবগত নন ট্রাফিক সার্জেন্টরাও। শনিবার (১ আগস্ট) সরেজমিন গাড়ির চালক, হেলপার এবং ট্রাফিক সার্জেন্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

রাজধানীর রামপুরা ব্রিজের একদিকে এয়ারপোর্ট সড়ক, বিপরীতে গুলিস্তান এবং অন্যদিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সড়ক। সেখানে বিভিন্ন পরিবহনের চালক ও স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা জিপিএস লাগানোর বিষয়ে কিছুই জানেন না। তাদের কোম্পানি থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

রাইদা পরিবহনের চালক আলতাব হোসেন বলেন, ‘‘জিপিএসের বিষয়টি কেউ জানায়নি। কোম্পানি থেকেও বলা হয়নি। এ কারণে জিপিএস বসানোও হয়নি।’’ তিনি আরও জানান, তাদের কোম্পানির কোনও গাড়িতেই জিপিএস বসানো হয়নি। একইভাবে অন্যান্য বাস চালক ও স্টাফরাও জানান, তারা প্রথমবার এই সিদ্ধান্তের কথা শুনছেন।

এদিকে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের সঙ্গে কথা বলা হলে তারাও জানান, বিষয়টি নিয়ে এখনও তাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশনা আসেনি। সার্জেন্ট সাকিব বলেন, ‘‘আমি গতকাল নিউজে দেখেছি। কিন্তু এটি বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে স্যারেরা কোনও দিকনির্দেশনা দেননি। যেহেতু এ রকম একটি সিদ্ধান্ত হয়েছে, দু-এক দিন পর হয়তো বাস্তবায়ন হয়েছে কি না তার জন্য নির্দেশনা আসবে।’’

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম জানান, আজ যেহেতু প্রথম দিন এ কারণে হয়তো নির্দেশনায় কিছুটা সময় লাগছে। তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, এটির বাস্তবায়নও হবে। যারা নিয়ম মানবে না, ওপর থেকে নির্দেশনা এলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) আসফিকুজ্জামান আকতার জানান, বিষয়টি অতিরিক্ত কমিশনার স্যার ভালো বলতে পারবেন। স্যার কোনও নির্দেশনা দিলে সেটি তারা বাস্তবায়ন করবেন।

জানা গেছে, দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে। এখন থেকে নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কার নিশ্চিত না হলে সুফল অর্জন কঠিন হবে।

দেশের সড়কে দীর্ঘদিন ধরেই যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের বেপরোয়া রেষারেষি, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং একাধিক লেন দখল করে যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই সরকার জিপিএসভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘‘নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তুলছে, যার মাধ্যমে সহজেই কোনও যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যাবে।’’

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর