ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫০ পিএম

স্টাফ রিপোর্টার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের জনগণের জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে এবং ‘দুদক যেন কোনো রাজনৈতিক দুশমন দমনের হাতিয়ার না হয়’—সেজন্য দেশবাসীকে সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


সোমবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে 'সোশ্যাল জাস্টিস ফোরাম' আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সারোয়ার ওয়াদুদ চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, "আজ আমাদের সবচেয়ে বড় সংকট অর্থের নয়, নৈতিকতার। সবচেয়ে বড় অভাব সম্পদের নয়, সততার। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য নেতৃত্বের নয়, বরং নেতৃত্বের অভ্যন্তরে চেপে বসা চরম নৈতিকতার সংকট।"


তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে জাতীয় বেইমান, মুনাফেক, লুটেরা ও দুর্বৃত্তদের রক্ষায় বিভিন্ন দল বা গোষ্ঠীর অনৈতিক আপস-মীমাংসা দেশের সাধারণ মজলুম জনগণ আর মেনে নেবে না।


পরিবার ও সমাজব্যবস্থার অবক্ষয় নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, "আমরা কি আমাদের সন্তানদের দেশপ্রেম, সততা ও মানবিকতা শেখাচ্ছি, নাকি কেবল সফলতার শর্টকাট পথ শেখাচ্ছি? আমরা কি সতাসত্যিই দুর্নীতিকে ঘৃণা করি, নাকি সুযোগ পেলে নিজেরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ি?"


তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বিশ্বাস করে কেবল নতুন আইন প্রণয়ন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব স্তরে দেশপ্রেমের নৈতিক জাগরণ ঘটাতে হবে। পরম করুণাময়ের সন্তুষ্টি ও পরকালীন মুক্তির জন্য নিজেকে অহংকারমুক্ত রেখে নিজ পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিত সকল দুর্নীতিবাজকে চরম ঘৃণা করা এবং তাদের বয়কট করা প্রতিটি নাগরিকের নৈতিক ও ঈমানী দায়িত্ব।


রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকল নাগরিকের স্বনামে-বেনামে থাকা সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করার বিধান অবিলম্বে কার্যকর করতে হবে। স্থায়ীভাবে স্বৈরাচারমুক্ত ও সবার জন্য বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে হলে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই।


বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে তিনি নিরপেক্ষ, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ দেশপ্রেমিকদের একই পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আবদুল্লাহ আল মাহমুদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সচিব কাসেম মাসুদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্রনেতা নজরুল ইসলাম খান, খান মজলিস, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, অধ্যাপক ড. ক্যাপ্টেন রেজা, সিনিয়র অ্যাডভোকেট মইনুদ্দীন, অ্যাডভোকেট জিয়াউর রহমান, প্রিন্সিপাল এম আর করিম, আক্তার হোসেন, আবু আহাদ নূর ও খান এ রায়হানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর