ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪১ পিএম

আদালতের দেওয়া রূপরেখা মেনে দেশের সার্বিক পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। সভায় প্রতিনিধিরা দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সীমাবদ্ধতা, প্রধান সমস্যা এবং তা উত্তরণের সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞদের আলোচনায় গুরুত্ব পায় দীর্ঘ ও মধ্যমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর আন্তঃসমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় টেকসই পদক্ষেপ গ্রহণের তাগিদ।


মতবিনিময় সভায় দেশের ঐতিহ্যবাহী খাল পুনরুদ্ধার, নদী রক্ষা ও বাঁধের স্থায়িত্ব বৃদ্ধি, নগর ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য পানি পরিশোধন (ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট) এবং বৃষ্টির পানি জমানো ও ব্যবহারের (রেইনওয়াটার হার্ভেস্টিং) কৌশল নিয়ে সুচিন্তিত দিকনির্দেশনা দেওয়া হয়। এর পাশাপাশি দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের বাস্তবতায় পরিবেশবান্ধব ও সমন্বিত নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য শোনেন এবং দেশের পরিবেশ সুরক্ষা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।


সভায় সরকারি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন। অন্যদিকে বিশেষজ্ঞ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপপরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান।


এ সম্পর্কিত আরো খবর