ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

দশমিনায় গণ অধিকার পরিষদের দুই পক্ষে সংঘর্ষ, সভাপতিসহ আহত ৬


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৯ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নে গণ অধিকার পরিষদের দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রণগোপালদি ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রণগোপালদি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মাইদুল ইসলামের অনুসারীদের সঙ্গে সংগঠনটির সাবেক আহ্বায়ক মুছা মাঝির অনুসারীদের বাকবিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহতরা হলেন—মিলন মাঝী (৫০), আবুল বাশার (৪০), কবির মাঝী (৪০), মাইদুল ইসলাম (৪০), রেজাউল ইসলাম এবং মারুফ হোসেন (৪০)।


ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষকে কেন্দ্র করে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরে তা স্বাভাবিক হয়।


এ বিষয়ে দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হাওলাদার জানান, ঘটনাটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং দুই পক্ষ আলোচনার মাধ্যমে তা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি তারা জেনেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর