ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় নারীর ঘর থেকে জামায়াত কর্মী শরিফুল ইসলাম আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৯:২০ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মী ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেবহাটা ইউনিয়নের টাউন শ্রীপুর গ্রামে এই আপত্তিকর ঘটনাটি ঘটে। এদিকে আটকের পরপরই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা পুরো সাতক্ষীরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোড়লের ছেলে

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় এক গৃহবধূর বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ছিল। সোমবার গভীর রাতে ওই নারীর বসতঘরে প্রবেশ করেন শরিফুল। বিষয়টি টের পেয়ে আশপাশের এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ওই বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের ঘরের ভেতরেই আটকে রাখেন ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে তাৎক্ষণিক দেবহাটা থানা পুলিশ এসে শরিফুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, এলাকাবাসী রাতভর দুজনকে ঘরের মধ্যে আটকে রাখে। শরিফুল ইসলাম এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং দলটির ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্বে রয়েছেন

এ বিষয়ে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন দায়িত্বশীল কর্মী। ঘটনার প্রাথমিক বিষয়টি লোকমুখে শোনার কথা জানিয়ে তিনি বলেন, অভিযোগটির সুষ্ঠু সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে দলীয়ভাবে প্রয়োজনীয় ও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে

উল্লেখ্য, এর আগে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়


এ সম্পর্কিত আরো খবর