ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অবসর ও ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ফুটবল তারকা নেইমার


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

সান্তোসের সঙ্গে সম্পর্কের নতুন মেয়াদ, নতুন ঠিকানার সন্ধান নাকি ফুটবল থেকে পুরোপুরি অবসর—ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও ভবিষ্যতের সব দরজা খোলা রাখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে আগামী ডিসেম্বরে। চুক্তির অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করেই ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার।


সাও পাওলোতে আয়োজিত নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন তিনি। তিনি জানান, আর কত দিন সবুজ গালিচায় ফুটবলের ক্যারিয়ার দীর্ঘায়িত করবেন তা নিয়ে এখনো কোনো নির্দিষ্ট ভাবনা নেই। আপাতত সান্তোসের হয়ে ডিসেম্বর পর্যন্ত চুক্তির প্রতিটি দিন ক্লাবের সম্মান রক্ষা করে খেলতে চান। এরপর ক্লাবে থাকবেন, নতুন ঠিকানায় পাড়ি দেবেন নাকি বুটজোড়া চিরতরে তুলে রাখবেন—তা নির্ধারণ করবেন। শারীরিক ফিটনেস ইতিবাচক থাকায় আপাতত ম্যাচ বাই ম্যাচ এগোনোর প্রতিই মনোযোগী তিনি।


জাতীয় দল থেকে বিদায়ের বিষয়ে সাম্প্রতিক সময়ে জোর জল্পনা তৈরি হলেও সেটিকে কেবল সাময়িক মানসিক অনুভূতি বলে অভিহিত করেছেন নেইমারের বাবা ও প্রতিনিধি নেইমার সান্তোস সিনিয়র। গত কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে জাতীয় দল ছাড়ার কড়া বার্তা দিয়েছিলেন নেইমার। তবে তার বাবার দাবি, কঠিন বিশ্বকাপ পর্ব পেরোনোর পরপরই আবেগবশত এমন কথা উঠে এসেছিল, যা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাই সেলেসাওদের হলুদ জার্সিতে এই সুপারস্টারের ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।


এ সম্পর্কিত আরো খবর