ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সালাহর গায়ে ৬১ নম্বর জার্সি! নতুন ক্লাবে জার্সি নিয়ে প্রশ্নের ঝড়


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

ক্রীড়া ডেস্ক

তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর মোহাম্মদ সালাহর আনুষ্ঠানিক দলবদলের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে মিসরীয় ফরোয়ার্ডের গায়ে ছিল ক্লাবটির জার্সি। কিন্তু নতুন ক্লাবে তার জার্সি নম্বরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


লিভারপুলে টানা ৯ মৌসুম ধরে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের সাক্ষী সালাহ। অ্যানফিল্ডে তাকে সবসময় ১১ নম্বর জার্সিতেই দেখা গেছে। অন্যদিকে জাতীয় দলে তিনি নিয়মিত খেলেন ১০ নম্বর জার্সিতে। কিন্তু ট্রাবজোনস্পোরে ভক্তদের সামনে তিনি আত্মপ্রকাশ করেছেন ৬১ নম্বর জার্সি পরে, যা ভক্তদের মনে কৌতুহল জাগিয়েছে।


অনেকেই প্রশ্ন তুলেছেন, সালাহ কি ট্রাবজোন শহরের ক্লাবটিতে এই ৬১ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন? তবে ক্লাব সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ক্লাবে তিনি নিয়মিতভাবে এই নম্বরে খেলবেন না।


ফ্রি ট্রান্সফারে সালাহর সঙ্গে চুক্তির বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ট্রাবজোনস্পোর। সালাহর গায়ে দেখা যাওয়া ৬১ নম্বরটি মূলত ট্রাবজোন শহরের এক বিশেষ ঐতিহাসিক ও আঞ্চলিক গুরুত্ব বহন করে। তুর্কি নম্বর প্লেট ব্যবস্থায় এই সংখ্যাটি প্রদেশটির প্রশাসনিক কোডকে নির্দেশ করে।


বছরের পর বছর ধরে ৬১ সংখ্যাটি শহরের পরিচয় ও স্বকীয়তার অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়েছে। এটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডিলেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ৬১ নম্বর সংবলিত ট্রাবজোনস্পোরের জার্সিটি ক্লাব ভক্তদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।


তুর্কি সংবাদপত্র সাবাহ জানিয়েছে, সালাহ আসলে কোন জার্সি পরে মাঠে নামবেন। জাতীয় দলের মতো ক্লাবটিতেও তিনি গায়ে চাপাবেন ১০ নম্বর জার্সি। একই প্রতিবেদনে বলা হয়েছে, সালাহর জন্য বিশেষভাবে ১১ নম্বর জার্সিও তৈরি করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে এই তারকা ফরোয়ার্ড ১০ নম্বর জার্সিটি বেছে নেন। আর তার সুবিধার্থে ট্রাবজোনস্পোরের আলবেনিয়ান খেলোয়াড় আর্নেস্ত মুচি নিজের ১০ নম্বর জার্সিটি সালাহকে ছেড়ে দিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর