ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

নাসা-ইসরো যৌথ উদ্যোগ

চাঁদে মানব ঘাঁটি নির্মাণে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

চাঁদে গবেষণাগার ও ঘাঁটি নির্মাণ বিষয়ক মার্কিন প্রকল্প ‘আর্টেমিস মিশনে’ আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র সদর দপ্তরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার অঙ্গসংগঠন সিজেএসডব্লিউজি এবং ইসরোর নীতি নির্ধারকদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।ইসরো সূত্রে জানা গেছে, কেবল আর্টেমিস মিশনই নয়, যৌথ মহাকাশ গবেষণা, আধুনিক স্পেসফ্লাইট প্রযুক্তি লেনদেন এবং ভবিষ্যতে মহাকাশে মানব নভোচারী পাঠানোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও গভীর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।ইসরোর কর্মকর্তারা জানিয়েছেন, নাসার আর্টেমিস অ্যাকর্ডসের আওতায় চাঁদে স্থায়ী মানব ঘাঁটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।


ভারত এতে অংশ নিতে সম্মত হওয়ায় বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান ও প্রযুক্তি বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহ অভিযানে ভারত এক বৃহৎ বৈশ্বিক অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করবে।উল্লেখ্য, ‘স্পেস ভিশন ২০৪৭’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে চাঁদে নিজস্ব নভোচারী পাঠানো এবং মহাকাশে পৃথক স্পেস স্টেশন নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। ২০২৩ সালে 'চন্দ্রযান-৩'-এর সফল চন্দ্রপৃষ্ঠে অবতরণ এবং রোভার পরিচালনার সাফল্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের ভাবমূর্তি ও সক্ষমতাকে অনেক উঁচুতে তুলে ধরেছে, যা আর্টেমিস প্রকল্পেও বড় ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর