ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানো ৮৭ বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও আটুলিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম গাজী ও রফিকুল ইসলাম উভয়েই চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এর মধ্যে রফিকুল ইসলাম ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সুযোগে ৮৭ জন বন্দি পালিয়ে যান। পালিয়ে তারা নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর বিভিন্ন সময়ে ৪৬ জন গ্রেপ্তার হলেও মোজাম ও রফিকুলসহ ৪১ জন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি পলাতক আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে


এ সম্পর্কিত আরো খবর