ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাতক্ষীরায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিলে কৃষিকাজ করার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ধুমঘাট গ্রামের একটি জমিতে এই দুর্ঘটনা ঘটে

নিহত লুৎফর রহমান ধুমঘাট এলাকারই স্থায়ী বাসিন্দা

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা নিজের জমিতে চাষাবাদ ও কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে যান লুৎফর রহমান। কাজ করার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর