ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ইসিতে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিল ১১ দলীয় ঐক্যজোট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ১১:৫১ এএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হয়ে জোটের শীর্ষ নেতারা এই মনোনয়নপত্র দাখিল করেন।


পূর্বঘোষিত রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।


ইসি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় ১১ দলীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা সশরীরে অংশ নেন।


তফসিল অনুযায়ী, আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ধার্য করা হয়েছে। নির্বাচন কমিশন এসব দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী প্র প্রয়োজনীয় নির্বাচনী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে।


এ সম্পর্কিত আরো খবর