ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

অভিযোগ আইনজীবী রাখির

আদালতের নির্দেশের পরও কারাগারে পলক সঠিক চিকিৎসা পাচ্ছেন না


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানির দিন পিছিয়েছে। মামলার সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আদালত আগামী ১ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন।

 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে অংশ নিতে কারাবন্দি জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। তবে মামলায় জামিনে থাকা একাধিক আসামি ভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে অন্য কারাগারে আটক থাকায় তাঁদের হাজির করা সম্ভব হয়নি।

 

শুনানি শেষে জুনাইদ আহমেদ পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করে বলেন, "আমার মক্কেল দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছেন এবং শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে আবেদন জানালে বিচারক চিকিৎসার মঞ্জুরি আদেশ দেন। কিন্তু আদেশের এতদিন পার হয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করেনি এবং পলক কারাগারে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না।" তিনি আজ শুনানিকালে বিষয়টি পুনরায় আদালতের নজরে এনেছেন বলে জানান।

 

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আরও জানান, আইনি নিয়ম অনুযায়ী চার্জ গঠনের দিনে সব আসামির সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। যেহেতু কয়েকজন আসামি উপস্থিত ছিলেন না, তাই তাঁদের উপস্থিতির জন্য আদালতে প্রডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারির আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। পরবর্তীতে ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। এই মামলায় জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

 


এ সম্পর্কিত আরো খবর