ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত দিন গোনা ছাড়া উপায় নেই: জ্বালানিমন্ত্রী


সিপিডির আলোচনা সভায় বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫০ পিএম

ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা এবং সঠিক লোডশেডিং ব্যবস্থাপনা পরিচালনা করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


টার্মিনালের কারিগরি ত্রুটি মেটানোর কাজ দ্রুতগতিতে চলছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, "বর্তমানে প্রকৌশলীরা এফএসআরইউতে মেরামতের কাজ করছেন। এখন শুধু দিন গোনা এবং তাদের কাজ শেষ হওয়ার অপেক্ষা করা ছাড়া আমার হাতে বিশেষ কিছু করার নেই। তবে আমাদের মূল লক্ষ্য হলো লোডশেডিং সুনির্দিষ্টভাবে ব্যবস্থাপনা করা, যাতে শিল্পকারখানায় নিয়মিত গ্যাস সরবরাহ বজায় রাখা যায়। এই সংকটময় মুহূর্তে এ ছাড়া বিকল্প কোনো পথ নেই।"


বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার হাত গুটিয়ে বসে নেই দাবি করে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সম্প্রতি দেশীয় সকল বড় বিনিয়োগকারীর সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা চলছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে কথা বলেছেন।


দেশে গ্যাসের দীর্ঘমেয়াদি ঘাটতি মেটাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, ২০২৯ সাল নাগাদ বাংলাদেশে নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে, যা দেশের সামগ্রিক বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে বড় ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর