ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ফের ৫.৯ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৭ এএম

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের শক্তিশালী ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।


জার্মানির ভূত্বক গবেষণা সংস্থা 'জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস' এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ভূকম্পনটির উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ফ্লোরেস অঞ্চলটি ভূ-প্রাকৃতিক গঠনের কারণে ভূকম্পনপ্রবণ এলাকায় অবস্থিত। ফলে এই অঞ্চলে প্রায়শই মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। স্বল্প গভীরতার ভূমিকম্প হওয়ায় উপকেন্দ্রের আশপাশের এলাকায় কম্পন তীব্রভাবে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।


এ ছাড়া কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি। ফ্লোরেস দ্বীপপুঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মাঝে অনাকাঙ্ক্ষিত আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর