ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবিকে গুলি করে হত্যা


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:১৪ এএম

পাকিস্তানে এক জনপ্রিয় নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাজধানী ইসলামাবাদে গত শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই টিকটক কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামে বহুল পরিচিত ছিলেন। এই ঘটনায় নিহতের বাবা ফজল সাহেবজাদা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


মামলার বিবরণ ও বিবির বাবার বরাতে পুলিশ জানায়, ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তি শামসো বিবিকে ফোন করে বাড়ির বাইরে আসার অনুরোধ জানান। ফোনের পর তিনি তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন।


তারা একটি পেট্রল পাম্পের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী হঠাৎ তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিবির বাবা কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি পুলিশকে জানান, তাদের সঙ্গে মেয়ের আর্থিক লেনদেন ছিল এবং পাওনা অর্থ ফেরতের দাবি কেন্দ্র করে তারা বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিল। এ বিষয়ে পূর্বে ইসলামাবাদ থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছিল।


উল্লেখ্য, নিহতের স্বজনরা জানান, শামসো বিবি গত তিন-চার বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী (ফলোয়ার) ছিল।


এ সম্পর্কিত আরো খবর