ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'ট্রফি নিলাম কি নিলাম না ব্যাপার না, আমরাই এশিয়ান চ্যাম্পিয়ন': অমল মজুমদার রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উপকেন্দ্র শিবপুর


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:৩৫ এএম

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যানুযায়ী, রিখটার স্কেলে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। ভূ-কম্পনটির উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল ঢাকা থেকে নিকটবর্তী জেলা নরসিংদীর শিবপুর এলাকায়।


ভোররাতের দিকে হঠাৎ মৃদু ভূ-কম্পন অনুভূত হওয়ায় ঢাকাবাসীর অনেকের মাঝেই ক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মৃদু মাত্রার ভূমিকম্প হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর