ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ইরানবিরোধী অভিযানে যোগ দেওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ১১:০৪ এএম

ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন বিশেষ অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিউলের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে— ‘ধন্যবাদ, না’।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প জানান, তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের কাছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সিউল সেই আহ্বানে সাড়া দেয়নি এবং সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।


নিজের পোস্টে উক্ত কথোপকথনের অংশ তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অভিযানে আমাদের সঙ্গী হতে চায় কি না, এবং তারা স্পষ্ট বলেছে— “ধন্যবাদ, না!”’


এ সম্পর্কিত আরো খবর