ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

ফিলিপাইনে শ্রেণিকক্ষে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ২


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৯:৩২ এএম

ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরের একটি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভেতর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ও ভয়াবহ ঘটনাটি ঘটে। গুলিবর্ষণের এই ঘটনায় আক্রমণকারী শিক্ষার্থীসহ মোট দুইজন নিহত হয়েছে।


স্থানীয় রেডিও চ্যানেল ডিজেডএমএমকে দেওয়া এক সাক্ষাৎকারে জামবোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদান ওলাসো নিশ্চিত করেছেন যে, মর্মান্তিক এ ঘটনায় নিহত উভয় ব্যক্তিই ওই স্কুলের শিক্ষার্থী। নিহত দুইজনের একজন স্বয়ং গুলি বর্ষণকারী সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী নিজেই।


আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চেং জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা পুরো স্কুল এলাকাটি ঘিরে ফেলে অভিযান ও তদারকি জোরদার করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা তৎপর রয়েছেন, তবে ঘটনার তাৎক্ষণিক বিস্তারিত পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে 'আন্তেনিও ডি জামবোয়াঙ্গা হাই স্কুল' নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, শ্রেণিকক্ষে হামলা চালানো ওই শিক্ষার্থী বিদ্যালয়টির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।


ক্ষুদে এই শিক্ষার্থী কীভাবে এত বড় আগ্নেয়াস্ত্রের নাগাল পেল এবং নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে কীভাবে অস্ত্রসহ স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করতে সক্ষম হলো, তা এখনো পুরোপুরি অজানা। এছাড়া কী উদ্দেশ্যে বা কোন কারণে সে সহপাঠীদের ওপর এই হত্যাকাণ্ড ও হামলা চালাল, সে বিষয়ে পুলিশ এখনো নির্দিষ্ট কোনো তথ্য বা মোটিভ উদঘাটন করতে পারেনি। ফিলিপাইনের এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শেষে বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর