ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

প্রথমবার ট্যাক্স ক্যাডার থেকে দুদক কমিশনার হলেন ড. সাজ্জাদ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৯:৪২ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। দুদকের ইতিহাসেই প্রথমবার বিসিএস ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তা কমিশনার পদে সমাসীন হলেন। এর আগে এই ক্যাডারের বিভিন্ন কর্মকর্তা ডেপুটেশনে ডেপুটেশনে কাজ করলেও কমিশনার পদে এটাই প্রথম। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদক কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।


তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ট্যাক্স আইন, কর নীতি এবং অর্থ পাচার রোধসহ আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে দীর্ঘ তিন দশকের বেশি সময় অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষা ও কর্মজীবনের সর্বত্রই তিনি কৃতিত্ব দেখিয়েছেন। ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরুতে তিনি ১৯৭৯ সালে কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।


১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে তার পেশাগত যাত্রা শুরু হয়। এক বছরের মাথায় ১৯৮৮ সালে তিনি এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তরুণদের জ্ঞানদান করেন।


১৯৯১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ ও সুনামধন্য কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালের ৪ মে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানেও তিনি সেই দায়িত্ব পালন করছেন।


উচ্চশিক্ষার সম্প্রসারণে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউএলএবি) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ দেশের একাধিক খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন।


একই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের নতুন চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সচিব ড. জাহাঙ্গীর আলম খানকে অন্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩ মার্চ পূর্ববর্তী কমিশন পদত্যাগ করলে সরকার নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয়। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতার বিভিন্ন দিক পর্যালোচনার পর এই তিনজনকে চূড়ান্ত করে সুপারিশ পাঠায়। ড. সাজ্জাদের এই পদে আগমন দুদকের আর্থিক অপরাধ ও কর সংক্রান্ত অনিয়ম দমনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর