ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৪:৩৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ। আলোচনার মাধ্যমে শিগগিরই সরকারপ্রধানের এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দফতরে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সুবিধাজনক সময়ে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।


বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম মূল দায়িত্ব হবে। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর