ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অন্তর্বর্তী সরকারও দুই বছরে গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি: তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:০০ পিএম

গ্যাসসংকটকে বহু বছরের পুঞ্জীভূত সমস্যা হিসেবে মন্তব্য করে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশের স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন। আমরা জনগণের সমস্যার প্রতি সমব্যথী, কিন্তু এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত। দুই বছরের মতো সময় অন্তর্বর্তী সরকার ছিল, তারাও স্থলভাগে গ্যাস খোঁজার চেষ্টা করেনি।’

আন্তর্জাতিক বাজারের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।’ তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।

গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, নষ্ট হয়ে যাওয়া এফএসআরইউ (FSRU) ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তবে এই মুহূর্তে গ্যাসের কার্গো সাপ্লাই আসতে কিছুটা সমস্যা হচ্ছে। এই সরবরাহ নিশ্চিত হলে সংকট অনেকটাই কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্যাসসংকট সমাধানে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করার লক্ষ্যে ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

একই ব্রিফিংয়ে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে সারের সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সারও রক্ষিত আছে। কোনো কোনো জায়গায় সার বিতরণের কিছু অনিয়ম হয়তো এসেছে, সরকার সেগুলো আমলে নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে।’

তিনি জানান, কৃষক ও জনগণের স্বার্থে সরকার সার বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য তৈরিতে কিছুটা অস্থিরতা ও সমস্যা দেখা দিচ্ছে। সারের যোগান নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির সাম্প্রতিক বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরো ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

বর্তমানে দেশে সার মজুদের তথ্য জানিয়ে তিনি বলেন, দেশে ইউরিয়ার মজুদ আছে ৪ দশমিক ৮২২ লাখ মেট্রিক টন, টিএসপি ৩ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন, ডিএপি ৩ দশমিক ৬৮ লাখ মেট্রিক টন এবং এমওপি ১ দশমিক ৪৬ লাখ মেট্রিক টন—অর্থাৎ সর্বমোট ১৩ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর