ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানগণ। সাক্ষাতকারীদের মধ্যে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের তিন বাহিনীর প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং শুভকামনা জ্ঞাপন করেন। বৈঠককালে তারা স্ব স্ব বাহিনীর বর্তমান বিভিন্ন কার্যক্রম, আধুনিকায়ন ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে বিশদভাবে অবহিত করেন। একই সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির মূল্যবান দিক-নির্দেশনা, অভিভাবকত্ব ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষা, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা এবং যেকোনো জাতীয় দুর্যোগ ও সংকটে দেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও গৌরবান্বিত ভূমিকার প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রপতি প্রতিশ্রুতি ব্যক্ত করে তিন বাহিনীর প্রধানদের আশ্বস্ত করেন যে, তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখা হবে। তিন বাহিনীর প্রধানগণ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর