ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

উত্তরা ও খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ২৯


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ১০:৫৭ এএম

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ নিজস্ব নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. ইব্রাহিম হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (৪৫), মো. সম্রাট মিয়া (১৯), মো. বাবু মিয়া (২৩), দূর্যোগ সরকার (১৯), তানজিম ইসলাম (১৯), সোহেল মোল্লা (৪৫), মো. জুয়েল আহমেদ (২৪), লাল মিয়া (৩৫), মো. সুজন ইসলাম (২৯), মো. আরিফ (৩৩), বাবু (২৩), মো. সোহেল (২৫), নাজিম (২০), সাগর সিকদার (৩৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. আশিক (২০), আমির হামজা (২০) এবং মো. আরিফ খান (২৫)।

 

অপরদিকে একই সময়ে খিলক্ষেত থানা পুলিশ তাদের অধিক্ষেত্রের বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. মিন্টু শেখ (৪৩), মো. এনামুল হক (৫৪), মো. আ. কাদের (৩৮), ছোলেমান বেপারী (২১), মো. ফরহাদ ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৫), সোহেল রানা (৪৭), মো. রবিউল ইসলাম (১৯), মো. শামীম (১৯) এবং মো. মাসুম বিল্লাহ (২০)।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ফেরারি আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।


 


এ সম্পর্কিত আরো খবর