ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নেপালে ভয়াবহ জলপ্লাবন:

জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক ঐক্যের আহ্বান


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ৯:৫৯ এএম

নেপাল-তিব্বত সীমান্তে প্রলয়ঙ্করি আকস্মিক বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নেপাল কর্তৃপক্ষের সবশেষ তথ্যানুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনও ২,৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

 

হিমালয় অঞ্চলের উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহ ধসে এই ধ্বংসাত্মক প্লাবনের সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থার উদ্ধারকর্মী এই দুর্যোগের তীব্রতাকে সাগরের ভয়াবহ ‘সুনামি’র সঙ্গে তুলনা করেছেন।

 

এই মহাবিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি বৈশ্বিক প্রচেষ্টা বা সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মুখে পড়েছে, তার মধ্যে নেপাল অন্যতম। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ না নিলে হিমালয় অঞ্চলের এমন প্রাণহানি ঠেকানো সম্ভব নয়।

 

সীমান্তের উভয় পাশের বেশ কয়েকটি গ্রাম, সড়ক ও ব্রিজে এই প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদার তোড়ে নিখোঁজ ২,৪০০-এর বেশি মানুষের মধ্যে শত শত বিদেশি পর্যটক ও কৈলাশ মানস সরোবরগামী পুণ্যার্থী রয়েছেন। বৈরী আবহাওয়া ও পাহাড়ি কাদার স্তূপের কারণে সেনা ও উদ্ধারকারী দলগুলোকে নিখোঁজদের খোঁজে চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।

(সূত্র: রয়টার্স)


এ সম্পর্কিত আরো খবর